শ্রীপুর থানার নতুন ওসি সুকদেব রায়

মাগুরার শ্রীপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুকদেব রায়।

সোমবার(২৯ মার্চ) শ্রীপুর থানার ওসি হিসাবে যোগদান করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার পর আজ বৃহস্পতিবার সকালে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জানান, আমার উপর অর্পিত দায়িত্ব সততা, ন্যায়নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সহিত সঠিকভাবে পালন করতে সকলের কাছে সহযোগীতা কামনা করি।

তিনি আরও জানান, শ্রীপুর উপজেলায় মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, জুয়া, চাঁদাবাজ ও দালাল মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করছি। আমি মানবিক পুলিশ হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই।

উল্লেখ্য, শ্রীপুর থানায় যোগদানের পূর্বে তিনি যশোরে কোর্ট ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সন্তান।

তাছিন জামান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর