টাঙ্গাইলে করোনা সচেতনতায় পুলিশের মাস্ক বিতরণ
মাস্ক পড়ার অভ্যাসে করোনামুক্ত বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে টাঙ্গাইল জেলা পুলিশ মাস্ক বিতরণ করেছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টায় শহরের নতুন বাসস্ট্যান্ড, নিরালা মোড় ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল সদর থানার (ওসি) মীর মোশারফ হোসেন, পুলিশ ইন্সেপেক্টর এশরাজুল হক, কাগমারী পুলিশ ফাঁড়ির (ওসি) মোশারফ হোসেন, বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি খান আহমেদ শুভসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসান সিকদার/বার্তাবাজার/পি