ফরিদপুরে ডলার প্রতারক গ্রেফতার, বৈদেশিক মুদ্রা উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম নামে এক ডলার প্রতারককে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ভাঙ্গা থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় জামাল পাশা সংবাদ সম্মেলনে বলেন, গতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা থানার এস.আই আবুল কালাম আজাদ সঙ্গীয় পুলিশ নিয়ে উপজেলার চুমুরদী ইউনিয়নের হরিখোলা মাঠ এলাকা থেকে ওই প্রতারককে আটক করা হয়। পরে তাকে তল্লাশী করে সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ান মুদ্রাসহ নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা এবং অন্যান্য লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজিার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর