ইসলামপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

জামালপুরের ইসলামপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ঢেউটিন ও প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী এবং নগদ ১ হাজার করে টাকা বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এম জামাল আব্দুন নাছের বাবুল।

বৃহস্পতিবার(১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা পরিষদের চেয়ারম্যান’র নিজস্ব অর্থায়নে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম মাজহারুল ইসলাম, উপজেলা পরিষেদর মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইয়ামিন মিয়া/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর