যৌন নিপীড়নের বিচার না পেয়ে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

সাতক্ষীরার কলারোয়ায় নিজের মেয়ে শিশুকে যোউ নিপীড়নের বিচার না পেয়ে ছেলে মেয়েকে শ্বাসরোধের হত্যার পর আত্মহত্যা করেছেন মাহফুজা খাতুন (৩২) নামে এক নারী। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া বাজারের মসজিদের পাশের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাহফুজা একই এলাকার ট্রাকচালক শিমুল হোসেনের স্ত্রী। অপর নিহতরা হলেন- ছেলে মাহফুজ (৯) ও মেয়ে মোহনা (৫)।

এ বিষয়ে শিমুলের বাবা আবদার আলী বলেন, তিন দিন আগে খেলা করার সময় স্থানীয় লাল্টুর ছেলে হৃদয় (১৪) শিশু মোহনাকে যৌন নির্যাতন করে। মোহনা ঘটনাটি তার মাকে জানালে মাহফুজা স্থানীয় ইউপি সদস্য সাফিজুলের কাছে বিচার চান। তখন সাফিজুল সামনে নির্বাচন উল্লেখ করে কয়েকদিন পরে বিচারের আশ্বাস দেন।

পরে হতাশ হয়ে বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি মামলা করার পরামর্শ দেন। অপারগ হয়ে মাহফুজা তার শ্বশুরের কাছে (আব্দার আলী) মামলা করার কথা বললে তিনি বলেন, আমরা গরিব মানুষ, মামলার খরচ চালাব কীভাবে? যার ফলে হতাশায় ভুগেন মাহফুজা। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে আব্দার আলী কাজে গেলে মাহফুজা দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, মাসহ দুই সন্তানের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর হয়েছে। ময়নাতদন্তের পর ও বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর