বগুড়ায় কোচিং সেন্টারে অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা
বগুড়ায় সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(১ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের জলেশ্বরীতলাস্থ সানলিট আইডিয়াল স্কুল এন্ড কোচিংকে এ জরিমানা করা হয়।
জরিমানার পাশাপাশি কোচিংটিকে সিলগালা করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান এবং নাছিম রেজা এ অভিযান পরিচালনা করেন। এসময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাছিম রেজা জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন-২০১৮ অনুযায়ী সানলিট আইডিয়াল স্কুল এন্ড কোচিং এর ৪জন শিক্ষককে ১৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়েছে।
খালিদ হাসান/বার্তাবাজার/পি