হোয়াইটওয়াশ এড়াতে ১০ ওভারে বাংলাদেশের টার্গেট ১৪২

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে ম্যাচটি দেরিতে শুরু হয়।

বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৫ মিনিটে টস অনুষ্ঠিত হয়। টস জিতে ফিন্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। ম্যাচটি ১০ ওভারে নেমে আসে। যার মধ্যে প্রথম তিন ওভার পাওয়ার প্লে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন। পাওয়ার প্লেতে দুইজন সংগ্রহ করেন ৪৩ রান। এরপর চার-ছয়ের বাউন্ডারিতে রানের গতি বাড়াতে থাকেন তারা।

দলীয় ষষ্ঠ ওভারে বল করতে এসে উইকেট শিকার করেন মেহেদি হাসান। মেহেদির প্রথম দুই বলে টানা দুই ছয় ও পরের বলে চার মারেন গাপটিল। তবে চতুর্থ বলে ডিপ কভারে আফিফের হাতে ধরা পড়ে ফিরেন তিনি। ১৯ বলে ১ চার ও ৫ ছয়ে ৪৪ রান করেন গাপটিল।

অন্যদিকে ১৮ বলে ৮ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি তুলে নেন অ্যালেন। এরপর ৬ বলে ২ ছয়ে ১৪ রান করে শরিফুলের বলে সৌম্যকে ক্যাচ দিয়ে ফিরেন গ্লেন ফিলিপস। পুরো সিরিজের মত শেষ ম্যাচেও ক্যাচ মিসের মহড়া ছিল। একের পর এক সহজ ক্যাচ ছেড়েছে বাংলাদেশ দল।

শেষ ওভারে এসে উইকেটের দেখা পান তাসকিন। দুর্দান্ত খেলতে থাকা অ্যালেন ২৯ বলে ১০ চার ও ৩ ছয়ে ৭১ রান করে মিরাজের হাতে ধরা পড়ে ফিরেন। ৬ বলে ১১ রান করে রান আউটের শিকার হয়ে ফিরেন ডেরিল মিচেল।

এতে শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান করে নিউজিল্যান্ড। হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ১৪২ রান।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর