হেফাজতে ইসলামের সাংগঠনিক তহবিলের লক্ষ লক্ষ টাকার হিসাবের গড়মিলের অভিযোগ উঠেছে বর্তমান নেতৃত্বের নামে। ২০১৩ সাল থেকে এই পর্যন্ত বহু অনুদান এলেও এর কোনো হিসাব নেই বলেও অভিযোগ উঠেছে। যার ফলে অসন্তোষ দেখা দিয়েছে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে।
হেফাজতের অডিটর ও সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা সলিমউল্লাহর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে আর্থিক গোলাযোগের বিষয়টি আলোচনায় আসে।
ইতোমধ্যে সমালচনায় জর্জরিত হয়ে পরেছে কওমি শিক্ষাভিত্তিক এই সংগঠনটি। বিভিন্ন জায়গায় অহেতুক হামলা করার পর সংগঠনের তহবিলে তছরুপের অভিযোগ শীর্ষ নেতাদের নামে।
বিগত বছরগুলোতে আসা অনুদানের কোনো হিসাবই কেউ মিলাতে পারেননি। সাবেক আমির আল্লামা আহমদ শফি ৫ বার কমিটি গঠন করেও কোনো হিসাব দেখাতে পারেননি। তখন মহাসচিব হিসেবে থাকা বর্তমান আমির জুনাইদ বাবুনগরী সেই কমিটিগুলো ভেঙে দিতেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও সংগঠনের অডিটর মাওলানার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তিনি বলেন, বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীকে ইঙ্গিত করে চ্যালেঞ্জ দিয়ে বলছেন, তার কাছে তহবিল তছরুপের সব তথ্যপ্রমাণ রয়েছে। তার চিকিৎসা বাবদ ২০ লাখ টাকা নিয়েছেন, চিকিৎসা বাবদ ২০ লাখ টাকার হিসাব এখন পর্যন্ত দিয়েছেন? আল্লামা শায়খুল ইসলাম আহমদ শফী (র.) যে ২৫ লাখ টাকা ক্যাশ দিয়েছিলেন। এই ক্যাশ কোনো খাতে জমা হয়েছে কি না?
এদিকে সংগঠনের আরেক সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দিন রুহীও অভিযোগ করেছেন, তৎকালীন আমির আল্লামা আহমদ শফীকে এড়িয়ে বর্তমান কমিটিতে স্থান পাওয়ারা খালি চেকের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
বার্তা বাজার/এসজে