নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে ম্যাচটি দেরিতে শুরু হয়।
বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৫ মিনিটে টস অনুষ্ঠিত হয়। টস জিতে ফিন্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। ম্যাচটি ১০ ওভারে নেমে আসে। যার মধ্যে প্রথম তিন ওভার পাওয়ার প্লে।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন। পাওয়ার প্লেতে দুইজন সংগ্রহ করেন ৪৩ রান। এরপর চার-ছয়ের বাউন্ডারিতে রানের গতি বাড়াতে থাকেন তারা।
দলীয় ষষ্ঠ ওভারে বল করতে এসে উইকেট শিকার করেন মেহেদি হাসান। মেহেদির প্রথম দুই বলে টানা দুই ছয় ও পরের বলে চার মারেন গাপটিল। চতুর্থ বলে আফিফের হাতে ধরা পড়ে ফিরেন তিনি। ১৯ বলে ১ চার ও ৫ ছয়ে ৪৪ রান করেন গাপটিল।
অন্যদিকে ১৮ বলে ৮ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি তুলে নেন অ্যালেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৫ রান।
বার্তাবাজার/নব