কমে গেল ওভার, টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬৬ রানে হেরেছিল বাংলাদেশ। এরপর বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ২৮ রানে হেরে এরই মধ্যে সিরিজ হেরেছে টাইগাররা।

আজ সিরিজের তৃতীয় ম্যাচে দুপুর ১২টায় মাঠে নামার কথা ছিল দুইদলের। কিন্তু টানা বৃষ্টির কারণে ইডেন পার্কে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৫ মিনিটে টস অনুষ্ঠিত হয়।

টস জিতে ফিন্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। ম্যাচ হবে ১০ ওভার করে। পাওয়ার প্লে প্রথম তিন ওভার। ইনজুরির কারণে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ একাদশে এসেছে তিন পরিবর্তন। একাদশে এসেছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন ও রুবেল হোসেন। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর