টাঙ্গাইলের সখীপুরে ঘরের সিঁধ কেটে দুই মাসের এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩১ মার্চ) ভোর রাতে উপজেলার শোলাপ্রতিমা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
চুরি হওয়া ওই শিশু উপজেলার শোলাপ্রতিমা গ্রামের আছির উদ্দিনের ছেলে জুনায়েদ। শিশুর মা কল্পনা আক্তার বার্তা বাজারকে বলেন, স্বামীর ট্রাক চালাতে যাওয়ায় রাতে শিশুকে নিয়ে একাই ঘুমিয়ে ছিলেন।
রাত আনুমানিক চারটার দিকে দুইজন চোর সিঁধ কেটে তার ঘরে ঢুকে। সে জেগে ওঠায় একজন তার মুখ চেপে ধরে। অপরজন চোর শিশুকে কোল থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অনেক ডাকাডাকির পর এলাকার লোকজন বাড়িতে আসে।
শিশুর দাদা জামাল উদ্দিন বার্তা বাজারকে বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বার্তা বাজারকে জানান, চুরি হওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
হাসান সিকদার/বার্তাবাজার/পি