১৫ বছর পর পঞ্চপাণ্ডব ছাড়া বাংলাদেশ দল

২০১৯ বিশ্বকাপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একসঙ্গে খেলেছিলেন বাংলাদেশের পঞ্চপাণ্ডব। এরপর মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে একসঙ্গে জাতীয় দলের ম্যাচে পাওয়া যায়নি।

এবার তাদের কেউই নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলে নেই তাদের কেউ। মাশরাফি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন অনেক আগেই।

নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেন সাকিব। এদিকে ওয়ানডে খেললেও ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজে নেই তামিম। ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচের মত শেষ ম্যাচেও নেই মুশফিক। একই কারণে প্রথম দুই ম্যাচ খেললেও শেষ ম্যাচে নেই মাহমুদউল্লাহ।

পঞ্চপাণ্ডবের কেউ বাংলাদেশ একাদশে নেই। ১৫ বছর পর বাংলাদেশ ক্রিকেট এমন কিছু দেখলো। মাহমুদউল্লাহর পরিবর্তে শেষ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন দাস।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর