আন্দোলনে রাজধানীর পাঠাও-উবার চালকরা

করোনা সংক্রমণ বিবেচনায় রাজধানীতে মোটরসাইকেল রাইড শেয়ারিং বন্ধ ঘোষণার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার-পাঠাও-এর চালকরা। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে তারা মোটরসাইকেল নিয়ে ছুটে আসছেন প্রেসক্লাবের সামনের এই বিক্ষোভে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) এই বিক্ষোভের কারণে প্রেসক্লাবের সামনের রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়। যান চলাচল পুরোপুরি ব্যহত হয়। এরপর সেখান থেকে হাজারেরও অধিক মোটরসাইকেল রাইডার শাহবাগের দিকে এগিয়ে যায়।

দ্বীন ইসলাম নামের এক রাইডার জানান, সে দুই বছর ধরে রাইড শেয়ার করেন। আজকে রাইড শেয়ারিংয়ের জন্য তাকে ১ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে। বিভিন্ন স্ট্যান্ডে বাইকাররা ছিল। তাদের খবর দেওয়া হয়েছে। তারা আসছে বিক্ষোভে অংশ নিতে।

মোটরসাইকেল রাইড শেয়ারকারী সাদ্দাম হোসেন, পেশায় ছাত্র। তিনি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি রাইড শেয়ার করি। প্রচুর খরচ। ফ্যামিলি থেকে বহন করা সম্ভব না। এটা ওপেন করে দেওয়া হোক। বাসে যাত্রী উঠছে ২০ থেকে ২৫ জন। বাইকে তো উঠবে একজন। তাতে সমস্যা কী। কাগজ থাককেও মামলা দেয়। পার্কিং করে রাখলেও মামলা দেয়।’

এর আগে গত ৩১ মার্চ, বুধবার বিআরটিএর উপপরিচালক (প্রকৌশল শাখা) বিমলেন্দু চাকমার সই করা এক অফিস আদেশে জানানো হয়, আগামী দুই সপ্তাহের জন্য মোটরসাইকেলের রাইড শেয়ারিং সার্ভিস বন্ধের নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর