ব্রাহ্মণবাড়িয়ায় সংঘাত: ১১ মামলায় আসামি প্রায় ১৬ হাজার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসায় ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় এ পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে ১১টি। এসব মামলায় মোট আসামি করা হয়েছে ১৫ হাজার ৮৫০ জনকে।

মোট আসামির মধ্যে এজাহার নামীয় আসামি আছেন আছেন ১০৭ জন। তবে এদের না জানা সম্ভ হয়নি। এ পর্যন্ত গ্রেফতার হয়েছে ২১ জন।

পুলিশ জানায়, সদর থানায় ৮টি, আশুগঞ্জ থানায় ২টি এবং সরাইল থানায় ১টি মামলা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে সদর থানা পুলিশ ১৮ জন এবং আশুগঞ্জ থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৬ মার্চ) ও রোববার (২৮ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া শহর,সরাইল ও আশুগঞ্জে তাণ্ডব চলে হেফাজতের সমর্থকদের। তাদের সঙ্গে যোগ দেয় প্যান্ট-শার্ট পড়া অসংখ্য মানুষ। পেট্রোল, গান পাউডার দিয়ে অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন স্থাপনায়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর