২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে টানা তৃতীয় জয় পেয়েছে ইংল্যান্ড ও ইতালি। এদিকে ফিফা র্যাঙ্কিংয়ের নিচের দলের কাছে হেরেছে জার্মানি।
বিশ্বকাপ বাছাইয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ইতালি। লিথুনিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা। ইতালির হয়ে গোল করেছেন স্তেফানো সেনসি ও সিরো ইম্মোবিলে। এই জয়ে ‘সি’ গ্রুপে শীর্ষে আছে তারা।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এর ফলে ‘আই’ গ্রুপে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ৪ পয়েন্ট নিয়ে চারে আছে পোল্যান্ড। ইংল্যান্ডের হয়ে গোল দুটি করেন হ্যারি কেইন ও হ্যারি ম্যাগুইয়ার। পোল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন ইয়াকুম মোদের।
ঘরের মাঠে নর্থ মেসিডোনিয়ার কাছে ২-১ গোলে হেরেছে বিশ্বের অন্যতম সেরা দল জার্মানি। ২০ বছর পর ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হেরেছে জার্মানি। মেসিডোনিয়ার হয়ে গোল করেছেন গোরান পানডেভ ও এলজিফ এলমাস। জার্মানির হয়ে একটি গোল করেছেন ইকলে গুনদোগান।
এই জয়ে ‘জে’ গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মেসিডোনিয়া। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জার্মানি। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্মেনিয়া।
বার্তাবাজার/নব