জামায়াতের আমীরসহ আটক ১৩, ককটেল ও জিহাদি বই উদ্ধার

মেহেরপুর মুজিবনগর উপজেলার শিবপুর মাদ্রাসা এলাকার একটি বাড়ি থেকে মেহেরপুর জেলা জামায়াতের আমীর তাজ উদ্দীন খানসহ জামায়াতের ১৩ সদস্যেকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের মধ্য ৮ জন পুরুষ সদস্য ও ৫ জন নারী সদস্য। এসময় তাদের কাছ থেকে ৩ টি ককটেল ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৭টার দিকে মুজিবনগর থানা পুলিশের কয়েকটিদল শিবপুর গ্রামের একটি মাদ্রাসা সংলগ্ন ফজলুল হক ওরফে গাজীর বাড়িতে এই অভিযান চালিয়ে তাদের আটক করে।

মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম আটকের বিষয়টি ‘বার্তা বাজার’ কে নিশ্চিত করে জানান,নাশকতা ঘটানাের লক্ষে শিবপুর গ্রামের ফজলুল হক গাজীর বাড়িতে গােপন বৈঠক চলছিল। এসময় গােপন সংবাদ পেয়ে পুলিশের একাধিকদল নিয়ে অভিযান পরিচালনা করা হয়। গােপন বৈঠক চলাকালীন সময় মেহেরপুর জেলা জামায়াতের সভাপতি তাজ উদ্দীন খানসহ জামায়াতের ১৩ সদস্যকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩টি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার মেহেরপুর আদালতে সােপর্দ করা হবে।

মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর