সংসদ অধিবেশন শুরু হয়েছে

একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়।

অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

চলতি অধিবেশনের শুরুতেই ৫ সদস্যের একটি সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয়। নির্বাচিতরা হলেন- মো. গোলাম কুদ্দুস, মৃণাল কান্তি দাস, নজরুল ইসলাম বাবু, মুজিবুল হক ও সাহাতারা মান্নান।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা নামের অগ্রবর্তী তালিকা অনুযায়ী অধিবেশনে সভাপতিত্ব করবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর