ইডেন পার্কে টানা বৃষ্টি, শঙ্কায় বাংলাদেশের ম্যাচ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬৬ রানে হেরেছিল বাংলাদেশ। এরপর বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ২৮ রানে হেরে এরই মধ্যে সিরিজ হেরেছে টাইগাররা।

আজ সিরিজের তৃতীয় ম্যাচে দুপুর ১২টায় মাঠে নামবে দুইদল। টানা বৃষ্টির কারণে ইডেন পার্ক এখনও কভারে ঢাকা। নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়েও রয়েছে শঙ্কা।

এদিকে ইনজুরির কারণে এই ম্যাচে খেলবেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন দাস। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে লিটন হবেন সপ্তম অধিনায়ক।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর