ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের যৌথ বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) দিনগত রাতে তিনটি সংগঠন থেকে যৌথভাবে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতা দিবসে মানুষ হত্যা এবং যুবলীগ-ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার (১এপ্রিল) জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

আরও বলা হয়, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুক, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, যুব এবং ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি স্থগিত করেছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর