রিজভীর অবস্থার অবনতি, অক্সিজেন সাপোর্টে আছেন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় এখন তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন রিজভির ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

তিনি জানান, বুধবার তৃতীয়বার করোনা পরীক্ষা করা হলে রিজভীর রিপোর্ট পজেটিভ আসে। তবে তার শারীরিক অবস্থা ভালো ছিল। বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। উনার জন্য সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায়।

উল্লেখ্য, গত ১৬ মার্চ রিজভীর করোনা পজেটিভ হওয়ার পর ১৭ মার্চ থেকে তিনি স্কয়ার হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
করোনা নেগেটিভ না হওয়া পর্যন্ত রিজভীকে হাসপাতালে থাকতে হবে। তার ফুসফুস এবং হার্টের অবস্থা ভালো আছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর