৩ এপ্রিল থেকে বাংলাদেশে প্রবেশ নিষেধ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ ও ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি। নিষেধাজ্ঞার এই মেয়াদ ৩-১৮ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

যে ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না কেউ- তুরস্ক, কাতার, জর্ডান, কুয়েত, লেবানন, চিলি, পেরু, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, বাহরাইন ও উরুগুয়ে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর