তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরই মধ্যে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। এবার হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামবে তারা।
এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে জোড়া দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকেই নেই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শেষ ম্যাচেও তাকে পাবে না বাংলাদেশ।
শুধু মুশফিক নয়, শেষ ম্যাচে খেলা হচ্ছে না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। টিম লিডার জালাল ইউনুস এ তথ্য জানিয়েছেন। তাদেরকে আজ পাবে না বাংলাদেশ দল।
এদিকে অধিনায়ক মাহমুদউল্লাহ না থাকায় দলের দায়িত্ব পালন করবেন কে? এ প্রশ্নের জবাবে জালাল ইউনুস জানিয়েছেন, নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদির সঙ্গে আজ টস করতে দেখা যাবে লিটন দাসকে।
যার মানে আজকের ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন। এই সফরে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারছেন না লিটন। ৫ ম্যাচ খেলে মাত্র ৫০ রান করেছেন তিনি। এবার তার কাঁধেই পড়ছে গুরুদায়িত্ব।
বার্তাবাজার/নব