শ্রাবন্তীদেরকে ‘নটী’ বলে সম্ভোধন বিজেপি নেতার

পশ্চিমবঙ্গে চলছে নির্বাচন। বৃহস্পতিবার (১ এপ্রিল) নির্বাচনে বিজেপি ও তৃণমূলের এই লড়াইয়ে কে জিতবে না জিতবে এই নিয়ে চলছে নানা আলোচনা। তবে এরই মাঝে নতুন আলোচনার জন্ম দিলেন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র।

কারণ তার সাথে নেচেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী, তনুশ্রী। এই তিন নায়িকা বিজেপির হয়ে নির্বাচনে লড়ছে। আর তাই ক্ষেপেছেন বিজেপি নেতা তথাগত রায়।

জানা যায়, গত রোববার (২৮ মার্চ) দোলের দিন গঙ্গাবক্ষে তৃণমূলের মদন মিত্রের সাথে বিজেপি প্রার্থী শ্রাবন্তী, তনুশ্রী ও পায়েল আবির খেলেন। একসাথে সেলফি তোলেন। মদন মিত্রের ‘ও লাভল’ গানের সঙ্গে নাচতেও দেখা যায় বিজেপির তারকা প্রার্থীদের। পাশাপাশি তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের ‘খেলা হবে’ গানের সঙ্গেও পা মেলান তারা।

এই ঘটনায় বেজায় চটেছেন তথাগত রায়। তিনি ফেসবুকে নিজ দলের তারকা প্রার্থীদের বিঁধে লিখেছেন, ‘নগরীর নটী চলে অভিসারে যৌবনমদে মত্তা! এই নটীদের এখনো এই বোধ হয়নি যে রাজনীতিটা অভিসার নয়। শেষপর্যন্ত বাসবদত্তার অবস্থা না হলেই ভালো।’

কলকাতার গণমাধ্যমের খবর- মদন মিত্র স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এর সঙ্গে রাজনীতির কোন সংযোগ নেই। শ্রাবন্তী, পায়েলরা, তনুশ্রীরাও বলেছেন, এটা দোলের অনুষ্ঠান। এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর