সব রেকর্ড ভেঙে ব্রাজিলে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু

ব্রাজিলে ফের ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি করোনা। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৫০ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন।

এ ছাড়া দেশটিতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ২০০ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন এক কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৬ লাখ ৩৮ হাজার ২৫১ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৪০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৪৪ লাখ ৭৯৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৫ হাজার ২৫৬ জনের।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর