করোনায় আক্রান্ত ছাত্রলীগের গোলাম রাব্বানী

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। রাজধানির রাজারভাগ পুলিশ হাসপাতালে নমুনা পরীক্ষার পর পাওয়া রিপোর্টে জানা যায় তিনি ভাইরাসটিতে আক্রান্ত। বুধবার (৩১ মার্চ) নিজের ভেরফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই তথ্য জানিয়েছেন।

রাত ১০টা ১১ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি লিখেন, ‘করোনা দুর্যোগের প্রথম ধাপে মানবিক সহায়তা নিয়ে দেশজুড়ে লাখো মানুষের সংস্পর্শে গিয়েও আল্লাহর অশেষ রহমতে সুস্থ ছিলাম। দ্বিতীয় ধাপে এসে বিধিবাম, (সিরিয়াল নং- ০৭)। সবাই দোয়া করবেন এবং পূর্বের তুলনায় আরো বেশি সতর্ক থাকবেন। মাস্ক ছাড়া ভুলেও বের হবেন নাহ। আক্রান্তের সংখ্যা কিন্তু আশঙ্কাজনক হারে বাড়ছে! আল্লাহ সহায়।’

প্রসঙ্গত, দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের ১ অক্টোবর ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত হন গোলাম রাব্বানী। ছাত্রলীগের ইতিহাসে তিনিই একমাত্র সাধারণ সম্পাদক যিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদচ্যুত হয়েছেন।

ছাত্রলীগ থেকে বের হয়ে গোলাম রাব্বানী নানা সা্মাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। করোনার প্রথম দুর্যোগের সময় তিনি দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর