সড়ক দুর্ঘটনায় নিহত জাকিরের পরিবারের দায়িত্ব নিলেন আলফা
সাতক্ষীরা-কালিগঞ্জ মহা সড়কের গাজীরহাটে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় মারা হওয়া জাকিরের পরিবারের দায়িত্ব নিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা।
গত শুক্রবার সকালে বাসের ধাক্কায় আহত হয়ে ৫ দিন পর মারা যান জাকির। বিষয়টি জানতে পেরে জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা জাকিরের পরিবারের খোঁজ খবর নিতে ছুটে যান। যেয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং দুঃখ প্রকাশ করেন।
এসময় তাদের পরিবারে একটি পাঁকা ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। একই সাথে জাকিরের গর্ভবতী স্ত্রীর সিজারের খরচের দায়িত্ব নেন তিনি। এছাড়া এ অসহায় পরিবারের সুখ-দুঃখে তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন আলফা।
উল্লেখ্য, গাজিরহাটে গত ২৬ মার্চ পরিবহনের ধাক্কায় স্কুল শিক্ষক ঘটনাস্থালে নিহত হন এবং শিমুলিয়া গ্রামের রফিক সরদারের পুত্র জাকির সরদার গুরুত্বর আহত হন। মঙ্গলবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/পি