অর্ধেক যাত্রী, রাস্তায় জনভোগান্তি

করোনা সংক্রমণ রোধে অর্ধেক যাত্রী নিয়ে বাস, ট্রেন ও লঞ্চ চলার নির্দেশনায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। অর্ধেক যাত্রী নেয়ায় রাজধানীতে গণপরিবহণ সংকট দেখা দিয়েছে। যাত্রীচাপ থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেকে।

তবে অর্ধেক যাত্রী নেয়ার নির্দেশনা না মানার অভিযোগও আছে।

বিআরটিসিসহ কিছু পরিবহনে শতভাগ যাত্রী নেয়ার অভিযোগও পাওয়া গেছে। অতিরিক্ত যাত্রী নেয়ার পক্ষে নানা রকম যুক্তি দিচ্ছেন যাত্রী, চালক ও হেলপার। আবার স্বাস্থ্যবিধিও মানছেন না কিছু যাত্রী, চালক।

এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে চলছে নৌযানও। তবে আগের ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে চলছে ট্রেন।

এদিকে ১১ই এপ্রিলের পরের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর