গান বাজানো নিয়ে সংঘর্ষে ২ জনের মৃত্যু

কুমিল্লার দেবীদ্বারে একটি অনুষ্ঠানে লাউড স্পিকারে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বুধবার (৩১ মার্চ) দিনগত রাত ১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের রেনু মিয়ার পুত্র ফাহিম (১৯) ও হাবিবের পুত্র সাইফুল (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে কে কোন গান বাজাবে তা নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এর থেকেই ঘটে ভয়বহ সংঘর্ষ। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে দেবীদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান জানান, দুজনের মরদেহ পুলিশ হেফাজতে আছে। সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর