সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করলেন বিএনপি। মহান সুবর্ণ জয়ন্তীতে পুলিশের গুলিতে কয়েক জনের মৃত্যু ঘটনায় ও যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগ এনে আহ্বান করা সব কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিএনপির ৩ সংগঠনের বিক্ষোভসহ কর্মসূচি স্থগিতের বিষয়ে বুধবার (৩০ মার্চ) রাতে বিবৃতিতে দিয়েছে দলটি।
আজ দেশের সকল জেলা ও মহানগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে যৌথ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল।
বিবৃতিতে বলা হয়, মহান স্বাধীনতা দিবসে মানুষ হত্যা ও যুবলীগ-ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের দেশব্যাপী জেলা ও মহানগরে ১ এপ্রিলের যৌথ বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
বার্তাবাজার/পি