কক্সবাজারের টেকনাফে ১২ লক্ষ ৭০ হাজার নগদ টাকাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে ২-বিজিবি। জব্দ করা হয়েছে একটি সিএনজি চালিত (অটো)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সারারাং ইউনিয়নের নূর হোসেন ও আমির হোসেনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলাবার (৩০ মার্চ) রাত সাড়ে ৭টারদিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবি চেকপোস্টে টাকাসহ তাদের আটক করা হয়। আজ বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় এক বার্তায় ২-বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান বার্তা বাজারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- হ্নীলা জাদিমুরার জালাল আহমদের ছেলে মোঃ জুবায়ের (২৪) এবং নয়াপাড়া ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মৃত মোক্তার আহমদের ছেলে নাজিম উল্লাহ (৩২)
তিনি জানান, দমমিয়া বিজিবি চেকপোষ্টে টেকনাফ গামী একটি সিএনজি চালিত (অটো) যার নং (কক্সবাজার-১১-৮৬৬১) তল্লাশী চালিয়ে চালকের সীটের নীচে চটের বস্তা মোড়ানো টাকার বান্ডেলের সন্ধান মেলে। সিএনজি চালক টাকা গুলো একজন রোহিঙ্গা নাগরিকের বলে দাবী করে। এসময় ১২ লাখ ৭০হাজার টাকা ও সিএনজিটি জব্দ করে মো. জুবায়ের ও নাজিম উল্লাহকে আটক করে।
এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সাবরাং মন্ডল পাড়ার আমির হামজার পুত্র নুর হোসেন চেয়ারম্যান ও হ্নীলা জাদিমুরার আহমদ হোসনের পুত্র মো. আমির হোসেন (৩৫) কে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই বিজিবি কর্মকর্তা।
বার্তাবাজার/ভি.এস