রাজবাড়ীর বালিয়াকান্দিতে ফেসবুকে উগ্রবাদী কর্মকান্ড পরিচালনার দায়ে র্যাব-৩ সদস্যরা অভিযান চালিয়ে ২জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মধ্যপাড়া গ্রামের মৃত আবুল কাসেম মন্ডলের ছেলে আশিক মন্ডল (২৫) ও বহরপুর উত্তরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ শাকিল শেখ (১৯)। গ্রেফতারকৃতরা মোবাইল ও কম্পিউটারের সহযোগিতায় বিভিন্ন ফেইসবুক আইডি খুলে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের নিরাপত্তা, স্বাধীনতা, স্বার্বভৌমত্ব বিনষ্টকরণসহ সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণসহ দাওয়াতি পরিচালনা করে আসছিল। র্যাব-৩ এর একটি অভিযানিক দল তাদের নিজবাড়ী থেকে ১টি ল্যাবটব, ৩টি মোবাইল উদ্ধার করাসহ তাদেরকে গ্রেফতার করে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বার্তা বাজারকে বলেন, এব্যাপারে বুধবার সন্ধ্যায় ঢাকা টিকাটুলী র্যাব-৩ এর পুলিশ পরিদর্শক মোঃ মোকলেছুর রহমান বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১৫, ধারা-৮/১৯, ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন সংশোধনী ২০১৩। মামলাটি তদন্ত করবেন, বালিয়াকান্দি থানার এস,আই ওয়াহিদুজ্জামান,পিপিএম।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি