হেফাজতকে ভালো হওয়ার পরামর্শ জাফরুল্লাহর

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী হেফাজতের উদ্দেশ্যে বলেছেন, আমি কোনোভাবেই বাড়িঘর ভাঙচুর, গাড়ি ভাংচুরের সমর্থন করি না। আমি বারবার বলি সংযত হোন।

বুধবার (৩১ মার্চ) বিকেলে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড আলাউদ্দিন আহমেদ স্মরণে এ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হেফাজতকে বলব ভালো হয়ে যান। আপনারা আওয়ামী লীগের ঘুষের পয়সায় চইলেন না। আওয়ামী লীগ আপনাকে মাথায় তুলেছে, যখন মাথা থেকে ফেলে দিবে তখন হেফাজত ভাইয়েরা টের পাবেন। তারা আপনাকে অন্ধকুপে রাখতে চায়। আমরা আলোকিত মাদ্রাসা চাই। আলোকিত মাদ্রাসা কী, সেখানে বিজ্ঞান পড়ানো হবে, বাংলা পড়ানো হবে, অংক পড়ানো হবে, কম্পিউটার শেখানো হবে।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘আজ প্রতিটি ক্ষেত্রে অন্যায়-অবিচার চলছে। আমাদেরকে মনে রাখতে হবে যে, অন্যদের দয়ার ওপর রাষ্ট্র গড়বে না। আমাদের নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়বো। আমাদের সাহস নিয়ে আসতে হবে। আমাদের দুঃখের দিন শেষ করতে হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর