ঝিনাইদহে কবি সুকান্ত মোড়’র নাম করণের উদ্বোধন

ঝিনাইদহ পৌরসভার আদর্শপাড়ার একটি এলাকার নাম কচাতলা মোড় নাম পরিবর্তন করে কবি সুকান্ত মোড় নাম করণ করা হয়েছে।

ঝিনাইদহ পৌরসভার বাস্তবায়নে বুধবার সন্ধায় কবি সুকান্ত মোড় নাম করণের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনজুর পারভেজ তুষার, আওয়ামী লীগ নেতা হায়দার আলী, মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীর পরিচালক শাহিনুর আলম লিটন ও আওয়ামী লীগ নেতা সাগর রহমানসহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে এই মোড়টির নাম ছিল কচাতলা মোড়, যা দৃষ্টিকটু দেখাতো। তাই এই মোড়ের নাম পরিবর্তন করে কবি সুকান্ত মোড় নাম করণ করা হয়।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর