করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সরকারের ১৮ দফা নির্দেশনা জারির পর থেকেই ধোবাউড়া উপজেলা প্রশাসন মাইকিং করে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সর্ব সাধারণকে সতর্ক করার পরও অধিকাংশ মানুষই মানছে না সতর্কতা।
স্বাস্থ্যবিধি না মানার এমন উদাসিনতায় বুধবার (৩১ মার্চ) বিকাল ৪ টায় উপজেলা মোড় ও হাসপাতাল মোড়ে পৃথক দুটি অভিযানে মোট ৪২ জন কে ৯০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা। এসময় উপস্থিত ছিলেন ধোবাউড়া থানার পুলিশের সঙ্গীয় ফোর্স।
জনগণ সচেতন না হলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
আনিসুর রহমান/বার্তাবাজার/পি