পাকুন্দিয়ায় বিভিন্ন অপরাধে ২৪ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অতিরিক্ত ওজনের মিষ্টির কার্টুন দেওয়া, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহণ আইনে একজনকে, পশু আইনে নিশাদ পোল্ট্রি ফার্ম ও মাস্ক না পরায় ৬ জন পথচারীসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ব্যাবহার ও স্বাস্থ্যবিধি মানাতে পাকুন্দিয়া বাজারে প্রচারণা করা হয়।

বুধবার (৩১ মার্চ) দুপুর থেকে সন্ধা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্হানে ভ্রাম্যমাণ পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) একেএম লুৎফুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) একেএম লুৎফুর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাধ্যতামূলক মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৬ জন পথচারীর কাছ থেকে মোট ১০০০ টাকা, পরিবেশ রক্ষায় পশু আইনে এগারসিন্দুরের নিশাদ পোল্ট্রি ফার্মকে ৫০০০ হাজার, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহণ আইনে একজনকে ১০০০০ টাকা ও অতিরিক্ত ওজনের কার্টুন ব্যাবহারের দায়ে একটি মিষ্টি কে ৮০০০ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৪০০০ টাকা জরিমানা করা হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ব্যাবহার ও স্বাস্থ্যবিধি মানাতে পাকুন্দিয়া বাজারে প্রচারণা করা হয়।

হুমায়ুন কবির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর