বাগেরহাটের মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্রোরেল কোচের প্রথম চালান। এই কোচ নিয়ে জাপান থেকে ছেড়ে আসা জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’ মোংলা বন্দরের প্রবেশের জন্য অপেক্ষা করছে।
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কো. লিমিটেডের মহাব্যবস্থাপক ওহিদুজ্জামান।
তিনি বলেন, জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’ জাপানের কোবে বন্দর থেকে ৬টি কোচ নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এখন মোংলা বন্দরে ভিড়ার অপেক্ষায় রয়েছে। বুধবার (৩১ মার্চ) বিকেলেই সম্পূর্ণভাবে মোংলা বন্দরের জেটিতে ভিড়বে। পরে বন্দরের ৯ নম্বর ইয়ার্ডে কোচগুলো খালাস হবে।
এদিকে রাজধানীবাসীর যানজট নিরসনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে মেট্রোরেলের কার্যক্রম। ২০১২ সালের জুলাই থেকে প্রকল্পটির বাস্তবায়নের কাজ শুরু হয়।
উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল-৬ বাস্তবায়নে খরচ হচ্ছে ২১ হাজার ৯৮৫ কোটি। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৫ হাজার ৩৯০ কোটি ৪৮ লাখ টাকা এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণ থেকে ১৬ হাজার ৫৯৪ কোটি ৫৯ লাখ টাকা ব্যয় করা হচ্ছে।যার ৭৫ শতাংশ ঋণ হিসেবে দিচ্ছে জাপান সরকারের সহযোগিতা সংস্থা জাইকা।
২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু করবে বলে আশা প্রকাশ করেছে সরকার।
বার্তাবাজার/ই.এইচ.এম