বগুড়ার সােনাতলা উপজেলায় নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার কাচারী বাজার এলাকার তেকানী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক হওয়া ৬ ব্যক্তি হল, উপজেলার পূর্ব তেকানীর মৃত মােসলেম উদ্দিনের ছেলে আলমগীর হােসেন, মৃত সিদ্দিক হােসেন আকন্দের ছেলে জাহিদুল ইসলাম, মৃত মনছুর আলী ব্যাপারীর ছেলে আসলাম ব্যাপারী ও মৃত রমান আলীর ছেলে মােখছেদ আলী, পূর্ব তেকানী আবদারবাদের মৃত দুই মুদ্দিনের ছেলে শাহার আলী ও মৃত ইংরেজ ব্যাপারীর ছেলে গাদলু ব্যাপারী।
পুলিশ জানায়, গােপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম মঙ্গলবার সােনাতলার কাচারী বাজারের তেকানী গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১২ হাজার ৭৬০ টাকাসহ ওই ৬ জুয়াড়িকে আটক করা হয়।
বুধবার আসামীদের আদালতে পাঠানাে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সােনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, মামলা দায়েরের পর বুধবার আসামীদের আদালতে পাঠানাে হয়েছে।
মিনহাজুল বারী/বার্তাবাজার/পি