শাহজালালে ফ্লাইট থেকে ৩৯ পিস স্বর্ণের বার উদ্ধার

শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ৩৯ পিস স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

বুধবার (৩১ মার্চ) সকালে দুবাই থেকে আসা একটি বিমানের সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুবাই থেকে আসা বিজি ৪৮ ফ্লাইটি সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে স্বর্ণের বার পাচার করা হচ্ছে-এমন তথ্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রউফের কাছে ছিল। ওই তথ্যের ভিত্তিতে যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানটি তল্লাশি চালানো হয়।

এ সময় বিমানের ৩-এ সিটের নিচে ৩৯ পিস স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন সাড়ে চার কেজি।জব্দ এ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৬ লাখ ১৮ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

তিনি বলেন- বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর