রাজবাড়ীতে করোনা সংক্রমণ রোধে পুলিশের সচেতনতামূলক প্রচার

রাজবাড়ীতে করোনা সংক্রমণ রোধে সদর থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) বিকাল চারটার দিকে শহরের নতুন বাজার এলাকায় সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। সেই সাথে গণপরিবহন গুলো যেন অতিরিক্ত যাত্রী বহন না করে এবং স্বাস্থ্যবিধি মেনে যাত্রী উঠা নামার দিকেও নজরদারি করে পুলিশের সচেতনতামূলক প্রচারণা টিম।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে পুলিশের পক্ষ থেকে নতুন বাজার এলাকায় সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। সেই সাথে যে সব পথচারী মাস্ক পরেননি তাদেরকে মাস্ক পরতে ও সামাজিক দুরত্ব বজায় রাখাসহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরার্মশ দেওয়া হয়।

এ ছাড়াও মাস্কবিহীন পথচারীদেরকে পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। তাদের এধরনের কায‍র্ক্রম অব‍্যাহত থাকবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর