বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু

মুসলমানদের পবিত্র শবে বরাত ও হিন্দুদের হোলি উৎসব উপলক্ষে দুই দেশের ব্যবসা বাণিজ্য দু’দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৩১ মার্চ) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের সকল কার্যক্রম চালু করা হয়।

আমদানি-রপ্তানি শুরু সাথে সাথে বাংলাবান্ধা স্থলবন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম পুরোদমে চলছে। ভারত থেকে পাথর বোঝাই ট্রাক গুলো একে একে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করছেন।সরেজমিনে গিয়ে দেখা যায় পাথর ভাঙ্গা কাজে শত শত শ্রমিক কাজ করছেন।

বাংলাবান্ধা সি অ্যান্ডএফ’র সুত্রে জানা যায়, বর্তমানে আমদানী রপ্তানীতে কোন সমস্যা নেই। পুরোদমে আমদানি রপ্তানি চলছে।

আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো:মেহেদী হাসান খান বাবলা বলেন, পবিত্র শবে বরাত ও হোলি উৎসব উপলক্ষে দুই দেশের মধ্যে দুই দিন ছুটির পর বুধবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর