দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩৪ জনই ঢাকা বিভাগের। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে।
বুধবার (৩১ মার্চ) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৫২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী ও খুলনা বিভাগে ৩ জন করে, সিলেট বিভাগে ২ জন ও রংপুর বিভাগে ১ জন রয়েছেন। ময়মনসিংহ ও বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি।
এছাড়াও নতুন করে আরও ৫ হাজার ৩৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা কিনা দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২১৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।
বার্তাবাজার/নব