বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) বিকাল ৪টায় ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সভায় সভপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং-এর সদস্য আশ্যরুল কবির খান।
মাত্র ১ সপ্তাহের মাঝে এই স্থায়ী কমিটির দ্বিতীয় সভা, এর আগে গত শনিবার বিকালে বৈঠকে বসেছিল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারকরা। প্রতি সপ্তাহেই শনিবার বিকালে তারা বৈঠক করে।
সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ দলীয় বিভিন্ন জরুরি বিষয়ে আলোচনার জন্য এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার স্থায়ী কমিটির এ সভা আহ্বান করা হয়েছে।
বার্তাবাজার/এসজে