হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে কাল মাঠে নামছে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে বাংলাদেশ।

আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) সিরিজের শেষ ম্যাচে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প কিছু নেই বাংলাদেশের সামনে।

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত তাদের হারাতে পারেনি বাংলাদেশ দল। প্রথম টি-টোয়েন্টিতে ৬৬ ও বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ২৮ রানে হারে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগই ভুবিয়েছে বাংলাদেশ দলকে।

এখন প্রশ্ন হচ্ছে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়ে কাল কি জিততে পারবে টাইগাররা? অকল্যান্ডে বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে। এই মাঠে বাংলাদেশ একটি ওয়ানডে ম্যাচ খেললেও এখন পর্যন্ত কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি।

এই মাঠে কালই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে প্রথম দুই ম্যাচের মত শেষ ম্যাচেও মুশফিকুর রহিমকে পাবে না বাংলাদেশ দল।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর