শেরপুরে ২ সন্তান রেখে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

বগুড়ার শেরপুরের এক প্রবাসীর স্ত্রী দুই সন্তান জননী জহুরা আক্তার জুই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন করছে।

বুধবার (৩১ মার্চ) সকালে মহিপুর বুড়িতলা এলাকায় আহসান হাবীবের বাড়ীতে এ অনশন করছে।

জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর বুড়িতলা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে যমুনা গ্যাস কোম্পানীর স্টোর কিপার আহসান হাবীব গত ৬ বছর পূর্বে পৌর শহরের শান্তিনগর এলাকার জালাল শেখ এর মেয়ে ও মালয়শিয়া প্রবাসী মনিরের স্ত্রী দুই সন্তানের জননী জহুরা আক্তার জুই ১ বছর পূর্বে মহিপুর বুড়িতলা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আহসান হাবীবের সাথে ইমুতে পরিচয় হয়। এরপর থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামী বিদেশ থাকার এক পর্যায়ে আহসান হাবিব বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করে।

গত ৯ মার্চ শান্তিনগর জুইয়ের বাড়িতে গিয়ে আবার শারীরিক সম্পর্ক করলে এ ঘটনা জানাজানি হয়। পরকীয়া প্রেমের বিষয়টি প্রবাসী স্বামী মনির জানতে পেরে মালয়শিয়া থেকে মোবাইল ফোনে তার স্ত্রীকে তালাক দেয়। পরে জহুরা আক্তার জুই আহসান হাবিব কে বিয়ে করতে চাপ সৃষ্টি করে। আহসান হাবিব বিয়ে করতে অস্বীকার করায় ৩১ মার্চ বুধবার সকাল থেকে বিয়ের দাবিতে প্রেমিক আহসান হাবিবের বাড়িতে অনশন করে। এতে বাড়িঘর তালা দিয়ে আহসান হাবিব ও তার পরিবার পালিয়ে যায়।

এ বিষয়ে জহুরা আক্তার জুই জানান, আমাকে স্ত্রীর মর্যাদা না দেওয়া পর্যন্ত আমি এখানে আমরণ অনশন করব।

এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ জানান, বিষয়টি আমার জানা নেই।

রাশেদুল হক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর