কমে গেল বইমেলার সময়

দেশে করোনা পরিস্থিতির অবনতির কারণে অমর একুশে বইমেলার দৈনিক সময় কমানো হয়েছে। বুধবার (৩১ মার্চ) থেকে এই সময় কার্যকর হবে। নতুন নির্দেশিত সূচি অনুযায়ী বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বইমেলা।

বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জি স্বাক্ষরিত একটি প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়।

পরকাশির বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে ‘অমর একুশে বইমেলা ২০২১’-এর সময়সূচিতে আজ ৩১ মার্চ থেকে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বিকেল ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

প্রসঙ্গত, এর আগে বইমেলা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হতো রাত ৯টায়। ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর