ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের মানববন্ধন
হেফাজতে ইসলামের সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ভাংচুর এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামিসহ দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম।
এতে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি আল আমিন শাহীন, সহ-সভাপতি আ,ফ,ম কাউসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সিনিয়র সহসভাপতি পীযূষ কান্তি আচার্য্য, সহসভাপতি ইব্রাহিম খান সাদত, সাবেক সভাপতি মোঃ আরজু প্রমূখ।
এ সময় বক্তারা, এ ধরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের দ্রুত আইানের আওতায় আনার দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচী দেয়া হবে বলে ঘোষনা দেন। মানববন্ধনে জেলা ছাড়াও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি