দেশে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে আগামী এপ্রিলে এক থেকে দু’টি নিম্ন চাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রুপান্তর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি থেকে দেওয়া মার্চ থেকে মে পর্যন্ত এই তিন মাসের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী অথবা বজ্র-ঝড় ও দেশের অন্যস্থানে চার থেকে পাঁচ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী/বজ্রঝড় হতে পারে।

আরও বলা হয়, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র তাপ প্রবাহ (১৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যস্থানে ১-২টি মৃদু অথবা মাঝারি তাপ প্রবাহ বয়ে যেতে পারে। সূত্র: বাসস।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর