চরফ্যাসনে মাস্ক পরিধান না করায় ২২ জনকে জরিমানা
ভোলার চরফ্যাসন উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান না করায় পথচারীসহ ১৫টি মামলায় ২২ জনকে ৪হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার চরফ্যাসন সদরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন এবং সহকারী (ভূমি) কমিশনার রিপন বিশ্বাস এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বার্তা বাজারকে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রােধে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য অধিদপ্তর এরি ধারাবাহিকতায় আজ অভিযান পরিচালনা করে ২২ জনকে ৪হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাজার/পি