সিংড়ায় আ’লীগ নেতার বহিষ্কারের দাবি নিজ দলের নেতার

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক বুলেট কে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সর্বস্তরের জনসাধারণ।

তারা একই ওয়ার্ড আওয়ামী লীগসহ সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রওনক হাসান হারুনের পিতার উপর নির্মমভাবে আঘাতকারী বুলেটকে বহিস্কারের দাবি জানান।

মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর কাছে স্মারকলিপি প্রদান করেন।

(২৫ মার্চ) বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দি পারপারায় এ হামলার ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় শেরকোল ইউনিয়নের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা নওশেদ মোল্লা (৬৫) গুরুত্বর আহত হয়। তাঁকে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেয়া হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় পূর্ব শত্রুতার জের ধরে খড়মকুড়ি গ্রামের ইউপি সদস্য বুলেট মেম্বার, উজ্জ্বল ও হাবিবের নেতৃত্বে ১২ থেকে ১৪ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভাগনাগরকান্দি পারপারা গ্রামে গিয়ে প্রবীণ আওয়ামী লীগ নেতা নওশেদ মোল্লা বাসায় হামলা করে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় প্রবীন নেতাকে বাঁচাতে গিয়ে তার ভাতিজা মিলন ও মারপিটের শিকার হয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে শাহ জালালকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য সিংড়া আসার খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন নওশেদ মোল্লার বাসায় হামলা ও লুটপাট করে।

এ ব্যাপারে কথা বলার জন্য ইউপি সদস্য বুলেটের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

রবিন খান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর