পৌর নির্বাচন: কালকিনিতে বোমা বিস্ফোরণ, আহত ২

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে দুই কেন্দ্রে মেয়র প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়াও ঘটানো হয় বোমা বিস্ফোরণ। আহত্র হয় ২ জন। পরে পুলিশে এসে ফাঁকা গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বুধবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে পৌরসভার পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বেলা সাড়ে ১২টার দিকে শিকারমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এই ঘটনা ঘটে।

সূত্র জানায়, সকাল ৮টা থেকে শুরু হয়েছে কালকিনি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বৃদ্ধি পাচ্ছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালকিনি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। এছাড়া কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর